সুখ সরোবরে যাপিত জীবন

0
30

কবিতাঃ সুখ সরোবরে যাপিত জীবন
রচনাঃ আইনুল হোসেন সানু

কোনো কিছুতেই
না’ হই বিন্দু বিচলিত আজ —
জীবন সে’ অবিচল আপন সীমায় সমীপে
প্রগতিশীল দুঃখ কষ্টে না’ উচ্চ ভোগ
বিলাসী’ দেখে কারো যাপন
কাটে কাটুক অকপটে —-

এটাই সত্য জানি চিরতরে
মানিও তারেই এখনও চরম সত্য বলে,
আজ যা’ কিছু আমার সে’তো
কেবলই আমার চাই সবটুকু পেতে
ভূবন জুড়ে সে’ কেবলই নিজের
মনের মত করে —-

যত শত শত
সহস্র কষ্ট থাক না’ ভরে সেখানে
দুখের পাহাড় হাজারও অটল এখানে
করি মনে চাই’ না’ মিথ্যে ভুলেও কভু
সাজানো যাপিত জীবন সে’তো
করুনায় কারো —

চাই না’ জীবন
সাজাতে কভু মৌ’ সজ্জায়
যেন’ না বাঁধি এমন ঘর কভু সে’ মিছে বালুচরে
রই ফুলে ফুলে সুখের সর্গ’ টা গড়ে
বাঁচি সেথা নিশ্চিন্ত মনে হোক’ না
হাজার বছর ধরে

LEAVE A REPLY