দৌলতপুরে পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

0
1003
Exif_JPEG_420

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মাহাবুব কবীর সখা (৩২) নামে ২ বছর ৬ মাসের সাজা প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম এর নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশের এস.আই শরিফুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়নের তাঁরাগুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহাবুব কবির উপজেলার তারাগুনিয়া শশীধরপুর গ্রামের নীলচাঁদ মন্ডলের ছেলে। এব্যপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম ঘটনার সস্যতা স্বীকার করে জানান উপজেলার শশীধরপুর গ্রামের মহাবুব কবির সখা ২ বছর ৬ মাস মেয়াদী সাজা প্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY