কুমারখালীর চৌরঙ্গী মহাবিদ্যালয়ে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

0
56

মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া) থেকে ॥ কুষ্টিয়া কুমারখালী উপাজেলাধীন চৌরঙ্গী মহাবিদ্যালয়ে এইচ এস সি পরীক্ষার্থী-২০১৮ এর বিদায় সংবর্ধণা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় মহাবিদ্যালয়ের হল রুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চৌরঙ্গী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব সামসুজ্জামান ঝন্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চৌরঙ্গী মহাবিদ্যালয়ের বিদ্যৎসাহী সদস্য মোঃ আজিজুল হক।

বিশেষ অতিথির বক্তব্য দেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চৌরঙ্গী মহাবিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ইউসুফ আলী মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চৌরঙ্গী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাল মুহাম্মদ এবং শিক্ষক মণ্ডলীর মধ্যে বক্তব্য দেন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন বিভাগের প্রভাষক মোঃ আবু সেলিম ও আইসিটি বিভাগের প্রভাষক নুরুল ইসলাম আসাদ।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বৃতিচারন মুলক বক্তব্য দেন মোছাঃ আখি আলমগীর ও মোঃ শিপন ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যত মঙ্ল কামনায় দোয়া পরিচালনা করেন চৌরঙ্গী মহাবিদ্যালয়ের ধর্মীয় প্রভাষক মোঃ তোফাজ্জেল হোসেন এবং অনুষ্ঠান টি সাঞ্চলনা করেন রসায়ন বিভাগের প্রভাষক মোঃ রাকিবুল আলম মামুন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা,ভবিষ্যত মঙ্গল কামনা ও পরিক্ষার নিয়ম-শৃঙ্খলা বিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

LEAVE A REPLY