দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হলুদবাড়ীয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে খন্দকার এম.একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃকি প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তণ প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার এম.একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার মোঃ জালাল উদ্দীন, সভাপতিত্ব করেন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান। স্বগত বক্তব্য রাখেন খন্দকার এম.একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা মেকদাদ হোসেন,এনামূল হক স্বপন, জনকন্ঠ দৌলতপুর প্রতিনিধি ও আল্লারদর্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আনাম প্রমূখ্। বক্তারা ২৬ মার্চ এর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন এবং শিশুদের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভুমিকা শির্ষক আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমীর সিনিয়র শিক্ষিকা নাহিদ ফাতেমা রুমা, সজনী আক্তার ও আরফিন নাহার অনন্যা। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

















