কবিতা: কোন কূলে
রচনা: কোহিনূর আক্তার
কোন কূলে ভাসিলে দুখের ভেলা,
অথৈ সাগরে ভাসিয়ে দিলে উদাসী দোলা ।
কেনো রে মন পাখি বেসামাল উদাসী
নিলে না খুঁজে মনেরই মন পাখি ।
সুখের সন্ধ্যায় প্রদীপ নিভে শূলে ,
দেখলে না অন্তর পাখি নয়ন দুটি খুলে ।
যৌবনের জোয়ারে ভাসিয়ে দিলাম মাটি,
ময়না কাঁটা দিয়ে বাঁধিলাম বাসর পাটি।
অসময়ের বাতাসে খুলেছে রূপের অঙ্গ
বহু কাল হেঁটে পেলে না অন্তর সঙ্গ ।
ওরে দূর উদাসী পেলে না মন পাখি
অথৈ সাগর জলে নীরব কষ্ট একাই আঁকি ।



















