তাহেরা মোন্নাফ এর কবিতা “প্রিয়তম”

0
17

কবিতা: কবিতা
কবি: তাহেরা মোন্নাফ

“গভীর নিশিথে ঘুম ভেঙে যায়;কে যেন আমারে ডাকে_
সে কি তুমি,সে কি তুমি?”

ক্ষণে ক্ষণে বাজে মোর অন্তরে তব বাণী
খুঁজে ফিরি আমি চারিধার
স্মৃতির মিনারে অম্লান আজো
তোমার সুর আরাধনার।

রাতের আঁধারে খুঁজি নিরালায়
ভিক্ষা মাগি বারে বারে
চেয়ে থাকি তব মুখপানে
তুমি ঠাঁই দাও প্রিয় আমারে।

নিঃশ্বাসে বিশ্বাসে আজো তুমি মিশে
চেতনার দীপ্ত সাহসে
ঝড় উঠে বুকে তোমার সুরে
শঁপিছি নিজেকে পিয়াসে।

মাহাসাগরের ঢেউ আছড়ে পড়ে কূলে
ফিরে ফিরে যায় অবহেলায়
ধরেনা বুকে চায়না সুখে
পিয়া নামে ডেকে হায়।

 

LEAVE A REPLY