কবিতা: সময়
কবি: তাহেরা মোন্নাফ
সময়ের বিশালতায় বন্ধী আমি
তবুও সময়ের অপেক্ষায়
এলোমেলো ভাবনায় কেটে যায় দিন
তোমারে খুঁজে আমি আপনায়।
দিন কেটে যায় দিনের নিয়মে
তাকায় না ফিরে কভু
দুনিয়ার প্রেমে রয়ে গেলাম মত্ত
ডাকেনি তোমারে প্রভু।
মানুষের আজ নেই মানবতা
চলে নিজের খেয়ালে
পশুর মতো আচরণ করে
সৃষ্টির শ্রেষ্ঠ কাকে বলে।
টাকা পয়সা বাড়ি গাড়ি
চাই কাড়ি কাড়ি
যার আছে আরো চাইছি
গরিবের ধন চুরি।
ক্ষমতার আজ করি অপব্যবহার
শোষনের বেড়াজালে
মরনের কথা যাই ভুলে
বলুক যে যা বলে।
তাকানোর সময় নেই যেন আর
জমাই সম্পদ ভুড়ি ভুড়ি
ক্ষমতায় কাড়ি গরিবের ধন
শেষ সম্বল তারি।
সুদ আর ঘুষের রাজত্ব
হয়ে গেছে সময়ের দাবী
অসহায় আর নির্বাক সব
ন্যয় আর সততার ছবি।




















