ছুটির দিনের বিকেলের নাস্তায় সুস্বাদু ডিমের হালুয়া

রেসিপি: মিসেস রিনা চৌধুরী

0
106
ডিমকে বলা হয় প্রোটিনে ভরপুর সুপারফুড। শরীর সুস্থ রাখতে আমাদের প্রতিদিন ১-২ টি ডিম খাওয়া অত্যন্ত জরুরি। তবে অনেকেই ডিম খেতে ততটা পছন্দ করেন না। কিন্তু, ডিম দিয়ে যদি সুস্বাদু হালুয়া বানানো যায় তাহলে নিশ্চয়ই সেটা কেউই না করবে না।
খুব কম সময়ে ও কোন ঝামেলা ছাড়াই ঝটপট ডিমের হালুয়া তৈরি করা যায়। তাই সাপ্তাহিক ছুটির দিনের বিকেলের নাস্তার  রুটিনে এটি রাখতে পারেন। আমাদের আজকের ডিমের হালুয়ার এ রেসিপিটি পাঠিয়েছেন মিসেস রিনা চৌধুরী
চলুন দেখে নিই কিভাবে তৈরী করবেন সুস্বাদু ডিমের হালুয়া
উপকরণ:
ডিম- ১০ টি
চিনি- ২৫০ গ্রাম
গরুর দুধ- ১ লিটার
কনডেন্সড মিল্ক- ১/৪ কাপ
ঘি বা বাটার- ১/২ কাপ
ছোট এলাচ- ২টি
দারচিনি-২ টুকরো
গোলাপজল-২ টেবিল চামচ
পেস্তাবাদাম-কাজু বাদাম-কিসমিস- ইচ্ছামতো।
সাজানোর জন্য: কাজুবাদাম, পেস্তাবাদাম, কিসমিস ও চেরী
প্রণালি:
প্রথমে একটি কড়াইতে ঘি গরম করে নিন। এতে এলাচ ও দারুচিনি দিন। এরপর গরুর দুধ ও কনডেন্সড মিল্ক দিয়ে নাড়াচাড়া করুন। অন্য একটি পাত্রে ডিম ও চিনি খুব ভালো করে মিশ্রণ করে নিন। এদিকে দুধ জ্বাল হয়ে কিছুটা কমে আসলে এই দুধের মধ্যে ডিম-চিনির মিশ্রণটি দিয়ে খুব দ্রুত নাড়াচাড়া করুন। এবার কাজুবাদাম, পেস্তাবাদাম, কিসমিস ও গোলাপজল দিয়ে দিন। এখন একটু চুলার আঁচ কমিয়ে আরও নাড়তে থাকুন। একসময় হালুয়ার মিশ্রনটি দানাদার ‍ও ঝুরঝুরে হয়ে যাবে তখন বুঝবেন হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে তুলে কাজুবাদাম, পেস্তাবাদাম, কিসমিস, চেরী দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ডিমের হালুয়া।

LEAVE A REPLY