দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক ও সময়ের কাগজের দৌলতপুর প্রতিনিধি সাংবাদিক রনি আহমেদের একমাত্র কন্যা আফসানা (৩ মাস) ২৭ জুলাই শুক্রবার সকাল ১১:৪০ মিনিটে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে থাকা অবস্থায় মৃত্যু হয়। তাকে সন্ধ্যায় দৌলতপুর গড়বাড়ীয়া নিজ গ্রামে মায়ের কবরের পাশে দাফন করা হয়। নবজাতক আফসানার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন পিপিএম,দৌলতপুর প্রেস ক্লাবের আহবায়ক এম.জি মন্টু, দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন), দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমেনুর রহমান মহন, আল্লরদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইদুল আনাম, রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হয়রত আলী, দপ্তর ও প্রচার সম্পাদক আছানুল হক, কোষাধ্যক্ষ সোহানুর রহমান শিপন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আনিচুর রহমান আনিচ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সকল শোকা হত সদস্যদের এই শোক কাটিয়ে উঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

















