কবিতাঃ পাখির আশ্রম
রচনাঃ নাজমে আরা
শীত আসছে,
সাইবেরিয়া থেকে আসবে অতিথি পাখি।
পাড়ি দিবে শীতল পাহাড় মহাসমুদ্র আর তপ্ত মরুভূমি।
ওদের আগমনে মুখরিত হবে
আমাদের নাতিশীতোষ্ণ সবুজ
সঅমতল ভূমি।
আনন্দিত আমাদের শিশু,
পাখি প্রেমী আর দর্শনার্থী ।
অতীতে পাখি শিকার করতে তৈরি ছিল অসাধু শিকারি। জ্ঞানী ওবুদ্ধিজীবি যারা করেছে প্রতিবাদ, সভা সমাবেশ, সন্মেলন আর আন্দোলন।
পাখি শিকার করা যাবে না
পরস্পর মিলে করেছে এ সন্ধি,
তবুও কিছু মানুষ আজও
পাখি দের করছে বন্দী ।
পাখীদের জন্য আল্লাহ রেখেছেন সীমাহীন উন্মুক্ত আকাশ,
বিস্তীর্ন ঘন আরণ্য,আর সহনীয় বাতাস।
পাখিরা যখন যে দেশে খুশি যাবে ,
লাগবেনা ভিসা পাসপোর্ট, লাগবেনা কোন টিকিট
আল্লাহই দিয়েছেন এ সারর্টিফিকেট।
ওদের আহারের জন্য ছড়িয়ে রেখেছেন কত না খাবার।
তবুও কিছু মানুষ তৈরি করছে আজও পাখিদের কারাগার।
পাখিরা তো করে না চুরি, ওদের নেই লোভ হিংসা
আইন লংহন করেনা আল্লাহর
করে না মাদক পাচার
কোন অন্যায়ের পথ ওদের নেই জানা।
তবুও কিছু মানুষ তৈরি করছে
পাখিদের জন্য জেলখানা।
বুদ্ধিজীবী, সমাজসেবী, আইন মন্ত্রী, অনুরোধ করি, একটা নতুন আইন করেন তৈরি,
যেন পাখিদের আর খাচায় না রাখা হয়, না করা হয় বন্দী।
সাধীন পাখির সুমধুর কলরবে
মুখরিত থাকবে আমাদের দেশ
পাখির নিরাপদ আশ্রম হোক
বাংলা দেশ।




















