কবিতাঃ একাকী এক বন্ধু আমার
রচনাঃ মেহবুবা হক রুমা
বেশ ভাল লাগে যখন ভালবাসা দিয়ে
অন্যরে বাঁধতে চাই।
তার তখন নিজের আবদারের শেষ নাই।
আমার মন কি চায় তা ভাবার নেই অবকাশ।
বেঁধেছি তার অস্থিরতার নিঃশ্বাস।
প্রয়োজন কি?
যে যার স্বার্থের আয়নায় সামনে বসে থাকলে কি আর বন্ধুত্ব হয়।
আমি তোমায় নিয়ে ভাবলে আমার ভাবনা কি তোমার নয়?
আমি তো পেয়ে যাই বন্ধু আমার।
প্রতিটি পথের বাঁকে বাঁকে।
উঠানে আসে একঝাঁক পাখি তারা।
নেচে গেয়ে খেলা করে আমার সাথে।
তোমার স্বার্থের উঠোন শুধু শূন্যতা।
তবুও আমি এসেছিলাম বন্ধু হয়ে
আনতে পূর্ণতা।
বন্ধু বোঝনা, ভালবাসা বোঝ না। বোঝ না অন্তরের আকুতি।
ভালবাসা হীন হৃদয় নিয়ে কি লাভ বল
করে জ্ঞানের স্তূতি।
জ্ঞানের ভান্ডার মাথায় নিয়ে পড়ে আছো একেলা।
হঠাৎ মনে পড়লো আমায় যখন বয়ে গেল বেলা।
আমি তো এখন খেলছি খেলা শত দলের মাঝে।
একলা একলা তোমার এখন মন বসে না কাজে।
তবুও বলি নিজের মত ভালো থাকো।
নিজেকে নিজের করে রাখো।
আমার দিন রাত অনেক কাজ এখন
ঘড়ির আগে বয়ে যায় বেলা।
নিজেরেই যখন শুধু ভালবাসো যত্ন নিও
নিজেরে করো না হেলা।




















