“কবিতার হৃদয়ে হেমন্ত”

0
101

কবিতাঃ “কবিতার হৃদয়ে হেমন্ত”
রচনাঃ আব্দুল্লাহ আল বোরহান

নতুন ধানের ঘ্রাণে গাঁও গেরামে লাগে দোলা প্রাণে,

ভোরের শিশির ঝরা হেমন্তের রোদ পোঁড়া সোদা ধানের বানে |

মুঠোয় পুরে আটি, কাঁচির ধারে সারাবেলা ধান কাটি;

গোয়ালার গরু চষে খড়ের শীতল সোনার মাটি।

সোনালি ধানের শীষে ভরে যায় ঘর-উঠান পাশাপাশি,

ভারা ভারা রাশি, কৃষকের দাঁড়ি মোছা মুখের হাসি |

জর্দাপানের চুনের রস, মুখ চিবিয়ে খসখস- কূষাণীর তিল হুশ,

শেষ বিকালে গোধূলির আলোয় কূলায় ঝাড়ে ধানের তুষ |

ক্ষেতের মাঠে রাত দুপুর নির্জলা শিশিরের সুর,

ঝরা পাতার হীমের ভোরে শান্ত দোয়েলের শীষ শুনি বহুদূর |

খালার হাতের পিঠাপুলি, সাঝ সকালে গরম গরম ধোয়া তুলি;

খেজুর রসের পায়েস খেয়ে শহুরে মানুষের যায় ধূলির কষ্ট ভুলি |

হীম রাতে পূবাল বাতাসে ঝড়োসড়ো সাদা কানি বক,

উষার ভোরে মা মুরগির ডাক শোনা যায় কক-কক-কক |

কারে যেন ভালবেসে মৌন কবি অবশেষে নীরবতায় ধূ ধূ,

স্মৃতির মরিচায় অবেলার কবিতায় হৃদয়ে হেমন্ত শুধু |

LEAVE A REPLY