মিরপুরের নসিমনের ধাক্কায় ইজিবাইকের ৭যাত্রী আহত

0
241

হাফিজুল ইসলাম: কুষ্টিয়ার মিরপুরের শ্যালো ইঞ্জনচালিত নসিমনের ধাক্কায় ইজিবাইকের ৭ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এসময় ইজিবাইকের চালক মো: সেন্টু (৪৫) সহ ৬যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া ইজিবাইকের চালক সেন্টু (৪৫), ইজিবাইকের যাত্রী ঝিনুক (২৫), আসমানী(২৮), মীম(৪), লতা (২৫), সাহিম (২) শিউলী (২২)। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকেলের দিকে মশান এলাকা থেকে ইজিবাইকে চড়ে ৬জন বেঁদে সম্প্রদায়ের নারীরা মিরপুর আসছিলো। পথিমধ্যে নওপাড়া বাজার পার হয়ে যোগীপুল মাদ্রাসার সামনে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জনচালিত নসিমনের ধাক্কা লাগলে তারা রাস্তার পাশে ছিটকে পড়ে। মুহুর্ত্বেই দুমড়ে মুচড়ে যায় ইজিবাইকটি। স্থানীয়দের পাশাপাশি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

LEAVE A REPLY