কবিতাঃ হৃদয়ে মণি, রচনাঃ কোহিনূর আক্তার

0
54

কবিতাঃ হৃদয়ে মণি
রচনাঃ কোহিনূর আক্তার

হৃদয়ের মণি তুমি
ভালোবাসার ধ্বনি তুমি
যেওনা দূরে ।
আধারের প্রদীপ তুমি
এক পৃথিবীর আদর তুমি
যেওনা সরে ।
তুমি ছাড়া ভালো নেই আমি
তুমি ছাড়া আমি একলা
যাবো যে মরে ।
হৃদয়ে মণি তুমি
এক রাজ্যের হীরা তুমি
নিশি রাতের চাঁদ তুমি
যেওনা আমায় ভুলে ।

তুমি ছাড়া আমি নেই
দেহের মাঝে পরাণ নেই
ভালো লাগার স্বপ্ন নেই
পাখির পাখায় রঙ নেই
আমার মাঝে আমি নেই।

তুমি বিনা আমি একা
দেওনা কেনো পরাণ পাখি
একটু দেখা ।
মনের সাথে মনের মাখা
নিশি রাতে পরাণ সখা
দেওনা কেনো একটু দেখা।

LEAVE A REPLY