কবিতাঃ স্বপ্ন দেখা কষ্ট পাওয়া
রচনাঃ নাজমে আরা
স্বপ্ন দেখা কষ্ট পাওয়া ছেলে
চলছিল পথ যখন একা-একা
সর্ন রংগা চাদের সাথে
হয়েছিল দেখা।
বলল তাকে সোনার ছেলে
তোমার কষ্ট পাওয়ার কথা
আমি শুনেছিলাম,
কষ্টগুলো ঝরিয়ে দিতে জ্যোস্না পাঠালাম।
স্বপ্ন দেখা কষ্ট পাওয়া মেয়ে
চলছিল পথ শুধু একা একা
দুধ সাদা মেঘ ভেসে-ভেসে করতে এলো দেখা।
বলল তাকে লক্ষী মেয়ে তোমার কষ্ট কিছু দিও আমায় ছুড়ে, কষ্ট বয়ে দূরের পথে
যাব আমি উড়ে ।
স্বপ্ন দেখা কষ্ট পাওয়া ওরা
চলছিল পথ আবার একা-একা
নীল সাগরের ঢেউ এর সাথে
হলে তাদের দেখা।
বলল, সোনার ছেলে, লক্ষী মেয়ে তোদের কষ্টগুলো
নেয়নি বুঝি কেউ !
তোদের কষ্ট ভাসিয়ে নেব
আমি নীলসাগরের ঢেউ।
ঝরা বৃষ্টি এলো শেষে
বলল তাদের কষ্টে হেসে
বোকা তোরা, কষ্ট তোদের
নয় শুধু নয় তোদের একার।
কষ্ট আছে বস্তি বাড়ির
কষ্ট আছে ছোট্ট পাখির,
কষ্ট আছে মেঘের আকাশটার।
আরো কষ্ট আছে শুনবে
একতারার ঐ বাউলরি গানে
তোদের কষ্ট ভুলে এবার
দেখ না ওদের পানে।



















