তাহেরা মোন্নাফ এর কবিতা ” দরশন “

0
19

কবিতা: দরশন
রচনা: তাহেরা মোন্নাফ

পাগল হয়ে বন্ধুর প্রেমে
পাড় হলেন নবী সাত আসমানে
প্রেমে দিওয়ানা হলেন নবী
অন্তরে গেঁথে মাওলার ছবি।

আশেক মাশুক ছোঁয়া পেলো
প্রেমের বন্যায় জোয়ার এলো
তামাম দুনিয়া আনন্দে গাইলো
নূরনবী পূর্ণতা পেলো।

নিন্দুকে নিন্দা করে
নিজের থুতু গায়ে পড়ে
নবী আমার এলো ফিরে
ঘরের শিকল তখনো নড়ে।

কেটে গেছে কত বছর
কেও রাখেনি তার খবর
ওজুর পানি এখনো গড়ায়
এর জবাব পাবে কোথায়।

নবী নামের দরুদ পড়ো
সবে মেরাজ অন্তরে ধরো
তর্কে থাকে বহুদূর
বিশ্বাসে অন্তঃপুর।

সালাম লও প্রিয় রাসুল(সাঃ)
আমরা তোমার উম্মত তামাম
ভুল ত্রুটি ক্ষমা করো
রোজ হাসরে পাড় করো।
(আমীন)

LEAVE A REPLY