আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

0
95

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এসএসপি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সাইমা ইউনুস। তিনি প্রতিটি কক্ষ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সে সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, সমাজসেবা অফিসার আবু তালেব, প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আলমডাঙ্গায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২৫ জন। মেয়ে ৪০৪ জন ও ছেলে ২২১। অনুপুস্থিত ৫ জন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৭৮১ জন। মেয়ে ৩০১ ও ছেলে ৪৮০। অনুপস্থিত ১ জন। আলমডাঙ্গা সিদ্দিকীয় আলিম মাদরাসা কেন্দ্রে ২৪৯জন। মেয়ে ৭৪ জন ও ছেলে ১৭২ জন। অনুপস্থিত ৩ জন। মুন্সিগঞ্জ একাডেমি ও বালিকা বিদ্যালয়ে ৭৫৮ জন। মেয়ে ৩৮২ ও ছেলে ৩৭৬ জন। অনুপস্থিত ২ জন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, প্রধান শিক্ষক আনিসুজ্জামান, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আতিয়ার রহমান। সহকারি কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মতিয়ার রহমান, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম। কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল ও পল্লী সঞ্চয়ী ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন।

LEAVE A REPLY