আলমডাঙ্গার মধুপুর বাজার সংযোগ সড়কের জিকে খালের ব্রিজটি’র বেহালদশা দেখার কেউ নেই

0
85

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলা- মধুপুর বাজার সংযোগ সড়কের জিকে খালের উপরিস্থ ” উপজেলা  ” নামক ব্রিজটি ভেঙ্গেচুরে বেহালদশা হয়েছে। জীবনের তাগিদে এ ব্রিজ দিয়ে পার হচ্ছে মানুষ -চলছে গাড়ি -ঘোড়াসহ  নানান যানবাহন। ঘটতে পারে জীবনহানীর মত দূর্ঘটনা। ব্রিজটি সংস্কার কিম্বা পূণঃর্নিমার্ণের দাবি বারবার উত্থাপিত সত্বেও সংশ্লিষ্ট কতৃপক্ষের নিরাবতায় এলাকাবাসী হতাশ হয়েছে। যেন দেখার কেউ নেই ? জানাগেছে আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা মধুপুর বাজার সংযোগ সড়কের মধ্যবর্তি গঙ্গা-কপোতাক্ষ সেচখালের উপরিস্থ শতবর্ষী বয়ঃবৃদ্ধ প্রোঢ় ভগ্নদশা এ ব্রিজ “উপজেলা ব্রিজ” নামে খ্যাত। গঙ্গাকপোতাক্ষ সেচখাল জামজামি ইউনিয়নের  মূল ভূ-গৌলিক সীমানাকে দু-ভাগে বিভক্তের কারনে এ ব্রিজটি দু-পারের হাজারো মানুষের সম্পর্কের সেতুবন্ধন হিসাবে গুরুত্ববাহী একটি ব্রিজ । শতবর্শী ব্রিজটি বয়সের ভারে আজ প্রোঢ় বৃদ্ধ। ব্রিজটির বক্ষ পিঞ্জর জুড়ে কেবলই যেন প্রোঢ়ত্বের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের সঠিক দেক-ভালের অভাবে  ভেঙ্গেচুরে পড়েছে এ ব্রিজটির গুরুত্বপূর্ণ পাটাতন । এতে দৃষ্টি পড়েছে  লোহাচোরচক্রের। ব্রিজটির ধ্বসে পড়া বক্ষ পিঞ্জর ভেঙ্গে মুল্যবান রড চুরি করে হিরোখোরেরা তা বিকিকিনিতে মেতে যোগাচ্ছে তাদের নেশার রসদ। পারাপার ঝুঁকিপূর্ণ হয়েছে। ডালপালা ফেলে জীবনের তাগিদে পার করতে হচ্ছে গাড়ি ঘোড়া কৃষিতে উৎপাদিত পণ্য মালামাল। যেকোন সময় ঘটতে পারে জীবনহানীর মত অনাকাঙ্খিত ঘটনা। ব্রিজটি পুণঃনিমার্ণে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম তথা জাতীয় সংসদের মাননীয় হুইপ চুয়াডাঙ্গা -১ আসনের সম্মানিত সংসদ সদস্য জননেতা বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়াদ্দার সেলুন ভায়ের হস্থক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

LEAVE A REPLY