ভেড়ামারাতে স্বামীর হাতে স্ত্রী খুন

0
303

মো.নাজমুল হাসান নাহিদ,ভেড়ামারা প্রতিনিধি:কুষ্টিয়ার ভেড়ামারা থানার বামনপাড়া এলাকায় স্বামীর হাতে স্ত্রী নিহত।নিহতের নাম মুসলিমা বেগম আঁখী (৪০)।তিনি মিরপুর থানার নওদা বহলবাড়ীয়া গ্রামের মৃত মহসিন সর্দারের মেয়ে ও বামনপাড়া এলাকার মো:আব্দুল লোহাব শেখ এর পুত্র মো: দেলোয়ার হোসেন তোতার স্ত্রী।এলাকাবাসী ও পুলিশসূত্রে জানাগেছে যে আজ দুপুর আনুমানিক ৩.৩০ মিনিটের দিকে নিহত আঁখির স্বামী তরকারী কাটার বটি দিয়ে তার মাথায় আঘাত করে। যার ফলে তার মৃত্যু ঘটে।এলাকাবাসী ও পুলিশ আরও বলেন যে পারিবারিক কলহে জের ধরে ঘটনাটি ঘটেছে।ভেড়ামারা থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।এবং তদন্ত অফিসার এস আই সিরাজ বিষয়টি তদন্ত করছেন।এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY