রিফাত জাহান এস.এস.সি পরীক্ষায় গোন্ডেন এ প্লাস পেয়েছে

0
275

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষায় মোছাঃ রিফাত জাহান জিপিএ ৫ গোন্ডেন (এ প্লাস) পেয়েছে । তার পিতা মোঃ মুকুল আলী, মাতা- মোছাঃ ডলি খাতুন এবং সে ভেড়ামারা আলিম মাদ্রাসা’র বি.এস.সি শিক্ষক মোঃ রফিকুল ইসলামের ভাতিজি । তার রোল নং ১০৯২১০। বিদ্যালয়ের ৮ জন জি.পি.এ ৫ এর মধ্যে সেই একমাত্র গোন্ডেন এ প্লাস পেয়েছে।
এই কৃতিত্বপুর্ন ফলাফলের জন্য তার প্রতি প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন, ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ গভর্নিংবডির সদস্য ও শিক্ষকবৃন্দ।
এদিকে কৃতি ছাত্রী মোছাঃ রিফাত জাহান এক   প্রতিক্রিয়ায় জানান, এ সাফল্যজনক কৃতিত্ব অর্জনের জন্য সে তার স্কুলের শিক্ষক মন্ডলি, পরিচালনা পরিষদ ও তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন। সে ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবা করতে চান। এ জন্য সে সকলের নিকট দোয়া প্রাথী।

LEAVE A REPLY