কুষ্টিয়া জেলা শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম সরকারি সফরে

0
444

হাফিজুল ইসলাম :কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম মালিথা ১০ দিনের সরকারী সফরে বিদেশ গমন করেছেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রূপকল্প ২০২১ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ও স্থানীয় সরকারকে শক্তিশালী করণে রাষ্ট্রীয় সফরে তিনি মালয়েশিয়া ও ফিলিপাইনে সফর করবেন। সূত্রে জানাগেছে, এ সফরে বাংলাদেশ থেকে ১৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তিন জন সচিব, দুইজন জেলা প্রশাসক, একজন স্থানীয় সরকারের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তাসহ মোট ২৪ জন গত ৭ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ১০দিনের জন্যে এশিয়া মহাদেশের এ দুটি রাষ্ট্রে সফর করবেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনারুল ইসলাম মালিথার জামাতা শেখ আরিফুর রহমান সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সরকারি বিশেষ সফরের জেলা থেকে তাঁকে মনোনীত করেছে। উল্লেখ্য, চেয়ারম্যান আনারুল ইসলাম মালিথা উপজেলা আওয়ামীলীগের যুন্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সহ একাধীক প্রতিষ্ঠানের সভাপতির অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে কাজী নজরুল ইসলাম স্বর্ন পদক, মহাত্মা গান্ধী স্বর্ন পদক,নতুন কুরী স্বর্ন পদক,একুশে স্বৃতি সংসদ পদক,বিশেষ মানবাধিকার পদক সহ জেলা উপজেলার নানা পদকে ভূষিত হন।

LEAVE A REPLY