দৌলতপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
980

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। জানাগেছে ৮ অক্টোবর রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার আল্লারদর্গা বাজার গোহাট পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মজির উদ্দীনের ছেলে আবু বক্করের বাড়ী তল্লাসী করে ৬ পিচ ইয়াবা উদ্ধার ও বক্করকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশের এএসআই খশরু, পুলিশ জানায় বক্কর হার্ডওয়ারী ব্যবসার অন্তরালে নিজ বাড়ীতে ফেন্সিডিল,ইয়াবা সহ মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এ ব্যাপারে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

LEAVE A REPLY