সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির কুসুম্বা ইউনিয়ন থেকে মাদক সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেনের নির্দেশনায় এস,আই আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান পরিচালনা কালে কুসুম্বা ইউনিয়ন হতে ১২০ বোতল ফেন্সিডিল ও ৫০০ পিচ নেশা জাতীয় দ্রব্য এম্পল সহ ২ মহিলাকে আটক করেন। আটক কৃতদের বাড়ি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার অর্জুনগাড়ি গ্রামে। জয়নব (২৮) স্বামীঃ আব্দুর রহমান এবং মিনা (৪০) স্বামীঃ মুকুল উভয়ের বাড়ি একই গ্রামে বলে জানা যায়।

















