কুষ্টিয়ায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ‘ডিএনসি কাপ-২০১৭’ এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

0
83
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া ষ্টেডিয়াম মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ‘ডিএনসি কাপ-২০১৭’ এর ১ম সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. আবু জাকের, কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি, দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক-সম্পাদক, এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান রিজু, সহকারী জেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন, সহ বিদ্যালয় পরিদর্শক ফারুখ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, সাফ’র নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক। এসময় বক্তারা বলেন, মাদক নির্মুল করতে এটি একটি কৌশল মাত্র। মাদকমুক্ত জেলা ঘোষনা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মাদক ছেড়ে কলম ধরে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুশিক্ষিত জাতী গঠনে ভূমিকা রাখতেও অনুরোধ জানান বক্তারা। সেসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম সোহাগ হাসান, সাংগাঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সাংগাঠনিক সম্পাদক অভি মোল্লা, সহ-প্রচার সম্পাদক আল-আমিন খান রাব্বিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের পরিদর্শক তারেক মাহমুদ। ১ম সেমি ফাইনাল খেলায় আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করেন কুষ্টিয়া হাউজিং মাধ্যমিক বিদ্যালয়। আজ বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়াম মাঠে ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।কুষ্টিয়ায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ‘ডিএনসি কাপ-২০১৭’ এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

LEAVE A REPLY