মিজানুর রহমান নয়ন কুমারখালী(কুষ্টিয়া)প্রতিনিধিঃ নানা আয়োজনে কুষ্টিয়া কুমারখালী উপজেলার দক্ষিণাঞ্চলেরর সেরা বিদ্যাপীঠ যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ সোহরাব উদ্দিনের বিদায়ী সংবর্ধনা, ২০১৮ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবন বরন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষ্যে যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়জনে রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামান সাবু’র সভাপতি আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বজলুর রহমান,সহকারি প্রধান শিক্ষক আবু সুফিয়ান,সিনিয়র সহকারি শিক্ষক মোঃতৈয়ব আলী,সহকারি শিক্ষক রফিকুল ইসলাম নয়ন, পরিচালনা পরিষদের সদস্য কাইয়ুম ফারাজী,মিজানুর রহমান মিজান,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহকারি জেলা শিক্ষা অফিসার আব্দুর রহমান,চৌরঙ্গী মহাবিদ্যালয়ের প্রভাষক আনিসুর রহমান,বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী,লুবনা,ইরা,সাগর,মোস্ তাক সহ প্রমুখ।
বিদায়ী শিক্ষক মোঃ সোহরাব উদ্দিন কে উদ্দেশ্য করে বক্তরা বলেন,তিনি একজন সৎ,ধার্মিক,নিয়মানুবর্তিতা ও সুন্দর মনের অধিকারি।তার দীর্ঘ ৩৭ বছর শিক্ষাকতা জীবনে কখনও অনিয়ম দুর্নীতি ও ছলনার অাশ্রয় নেয়নি।
স্কুল সুত্রে জানা যায়,১৯৭৯ সালের প্রহেলা এপ্রিল কৃষি শিক্ষা বিষয় পড়ানোর জন্য যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ে তাকে নিয়োগ প্রাপ্ত হন।তিনি কৃষি শিক্ষার পাশাপাশি সাধারন বিজ্ঞান,জীব বিজ্ঞান ও সাধারন গনিত অত্যন্ত দক্ষ বিজ্ঞ ও অভিজ্ঞতার সাথে পড়িয়েছেন।শ্রদ্ধেয় শিক্ষক সোহরাব উদ্দিন ৩৭ বছর পাঠদানের পর সহপাঠী ও হাজার হাজার শিক্ষার্থীদের কান্নায় ভাসিয়ে অসহায় করে ২০১৭ সালের ২৪ শে জুন বিদায় নিলেও রবিবার তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়া হয়।
অপর দিকে শিক্ষক বিদায়ের সাথে সাথে ২০১৮ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয়।জানা যায়,এবছর বিদ্যালয় থেকে ১২৬ জন পরীক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করবে তন্মধ্যে ছাত্র ৭০ জন ও ছাত্রী ৫৬ জন।
এরপর ফুল ও কলম দিয়ে ষষ্ঠ শ্রেনীতে ভর্তিরত ১৭২ শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরন করে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট,পড়াশোনায় মনযোগী ও ভাল ফলাফল করার উৎসাহদানে কৃতি শিক্ষার্থীদের শিক্ষার উপকরন প্রদান করা হয়।
এসময় বিদায়ী শিক্ষক সোহরাব উদ্দিন ও এস এস সি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয় এবং বিদায়ী শিক্ষক কে শিক্ষক,শিক্ষকা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

















