চুয়াডাঙ্গায় পাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
41

সোহেল রানা ডালিম: চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাঈম আস্ সাকিব। আলোচনা সভায় বক্তারা পাটখাতের উন্নয়ন ও সম্প্রসারণের গৃহীত পদক্ষেপ বিষয়ে আলোচনা করেন।

LEAVE A REPLY