দৌলতপুর কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সম্মাননা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন এবং বসন্ত উৎসব উদযাপন

0
74

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সম্মাননা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন এবং বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর কলেজ চত্বরে দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এসব অনুষ্ঠান উদযাপিত হয়। দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড, হাসানুল আসকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান, দৌলতপুর থানার ওসি শাহ দারা খান পিপিএম, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আমানুল হক। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান। বক্তব্য রাখেন, ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো, খাইরুল আলম বাদল, জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন মাষ্টার, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, দৌলতপুর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজিজুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য সরদার আতিয়ার রহমান, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান ও ছাত্রনেতা সাদ্দাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক শরীফুল ইসলাম।
আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোতিায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। একই সময় অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক তুলে দেন আনুষ্ঠানের সভাপতি এ্যাড, হাসানুল আসকার ও অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান। শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতিমান শিল্পিবৃন্দ।

LEAVE A REPLY