দৌলতপুরে মহান মে দিবস পালিত

0
25

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্দোগে মে দিবস পালিত হয়েছে।
গত মঙ্গলবার মে দিবস উপলক্ষে এলাকার শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১১৮ এর শ্রমিক সংগঠন ও জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর শাখা বিভিন্ন কর্ম সূচীর মধ্যদিয়ে মে দিবস পালন করেছে।
কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল। সকালে শ্রমিক নেতার সভাপতি নামাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মহম্মদ আলি, উপদেষ্টা ও জেলা শ্রমিক ইউনিয়ন সদস্য আব্দুল মান্নান, জেলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিচ্ছাদ আলির নেতৃত্বে একাট র‌্যালী শ্রমিক অফিস থেকে শুরু করে আল¬ারদর্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, আফিস চত্বরে ফিরে এসে এক আলোচনা সভার আয়োজন করে, আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লারদর্গা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টুটুল, ক্যাশিয়ার জিয়াউর রহমান মালিথা, মিরাজুল ইসলাম ড্রাইভার, আজমল হোসেন, মিন্দারুল ইসলাম ড্রাইভার,সদস্য এনামূল হক,সোহেল রানা, জয়েন্ট সেক্রেটারী দীন মহম্মদ দীনু, আরিফুল ইসলাম, ইয়ারুল ইসলাম প্রমূখ। পরে সকলের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়।

এ ছাড়া অপরদিকে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার উদ্দোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে একটি র‌্যালী আল্লারদর্গা বাজারের প্রদক্ষীণ শেষে নুরুজ্জামান বিশ্বাস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন মাষ্টার,সদস্য খন্দকার আব্দুল্লাহহেল বাঁকী ও আছাদুজ্জামান লোটন চৌধূরী, সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর শাখা সভাপতি এম.এ.মান্নান সরদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিবুর রহমান লস্কর,শহিদুল ইসলাম হালসানা,হযরত আলি মাষ্টার, শহিদুল ইসলাম মেম্বর, ডা.শরিফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা জান মহম্মদ, সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম, জামিরুল ইসলাম বাবু, ফজলুল হক কবিরাজ, আ’লীগ নেতা আকবর আলি মাষ্টার, মরজেত আলি, মামুন কবিরাজ, আকরাম হোসন, সজিব দেওয়ান প্রমূখ। বক্তারা দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান,অনুষ্ঠানটি সঞ্চালন করেন আবুল কালাম আজাদ।

LEAVE A REPLY