পাঁচবিবির মেয়ে জেসমিন রুমি’র ২০১৮ একুশে বই মেলায় দুটি গ্রন্থ প্রকাশিত

0
136

সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি(জয়পুরহাট)থেকেঃ কবি জেসমিন রুমি। পুরো নাম জেসমিন আফরোজ রুমি। ২৭ জুলাই ঢাকায় জন্মগ্রহন করেন। জন্মস্থান ঢাকা হলেও পিতার চাকুরীর সূত্রে তিনি বিভিন্ন বিভাগীয় শহরে বেড়ে উঠেন। ফলে বিভিন্ন শহরের শিক্ষা প্রতিষ্ঠানে তার পড়ালেখা করার সুযোগ হয়। এবাবেই তিনি বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পৈত্রিক নিবাস জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বড়মানিক গ্রামে। পিতা মোঃ আক্কাস আলী,মা তহমিনা বেগম। বাবা-মার সংসারে চার বোনের মধ্যে তিনি তৃত্বীয়। স্বামী মোঃ নজরুল ইসলাম ও একমাত্র সন্তান নুজহাতকে নিয়ে তার সংসার। ছোটবেলা থেকে ছড়া,কবিতা,গল্প লেখে নিজেকে জাগিয়ে তুলেছেন। তবে কলেজ জীবনে লেখা পূন্যতা পেতে থাকেন। দৈনিক ইত্তেফাক,যায় যায় দিন ও দেশ ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়ে আসছে। লেখালেখির ধারাবাহিকতা রক্ষায় ২০১৮ বই মেলায় দুটি বই প্রকাশিত হয়েছে জেসমিন রুমির। এর একটি “এক বাক্স কষ্ট” কবিতা গ্রন্থ এবং গল্পগ্রন্থ “স্মৃতির অলি গলি”। আমরা কবির সার্বিক সাফল্য কামনা করছি।

LEAVE A REPLY