দৌলতপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী আলতাব‘বন্দুকযুদ্ধে’ নিহত

0
99

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী আলতাব হোসেন (৩৮) নিহত হয়েছেন।সোমবার রাত ৩টার দিকে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া গ্রামের কালুরমাঠে বন্দুকযুদ্ধের এই  ঘটনা ঘটে।
আলতাব হোসেন দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের গোলাম মস্তফার ছেলে।পুলিশ জানায়, রবিবার রাতে আলতাবকে ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের অটো চালক সুমন হত্যা মামলায় আটক করে, তার দেওয়া তথ্যমতে দৌলতপুর থানা পুলিশের এস আই গৌতম কুমার মন্ডলের নেতৃত্বে পিপুলবাড়ীয়া-কাতলামারি ফাঁকা বালির মাঠে রাত আনুমানিক  ৩ টার দিকে   অভিযান চালালে ওত পেতে থাকা সন্ত্রাসী পুলিশকে লক্ষ গুলি ছুড়লে পুলিশ আত্তরক্ষায় পাল্টা গুলি চালায় এ সময় ২৭ রাউন্ড গুলি বিনিময় হয়। পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে প্রায় ১৫ থেকে ২০ মিনিট গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধে সন্ত্রাসী আলতাব হোসেন গুলিবিদ্ধ হন। অন্যরা পিছু হটলে পুলিশ আলতাবকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্‌ দারা খাঁন পিপিএম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করেছে। এছাড়াও বন্দুকযুদ্ধের সময় পুলিশের এসআই আব্দুর রাজ্জাক, এএসআই আরিফ হোসেন ও কনস্টেবল নন্দ কুমার আহত হয়েছেন।তিনি আরও জানান, নিহত আলতাব হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

LEAVE A REPLY