রনি আহমেদ: কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ীসহ ২ জনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান পিপিএম এর নেতৃত্বে, এস আই সাইফুল ইসলাম, এস আই সোহেল রানা, সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আদাবাড়ীয়া ইউ,পির ব্যাঙগাড়ী এলাকাতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তেকালা গ্রামের,বিল্লাল হোসেনের ছেলে আরিফুল (২৬) দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছে ১০ পিচ ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করে পুলিশ। অপর দিকে ১৯ অক্টোবর রাত সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্ততে এস আই গাউছুল,এস আই সাইফুল ইসলাম,সঙ্গীয় ফোর্স নিয়ে রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে,রিফইতপুর বাগান পাড়া গ্রামের ছারাতুল হকের স্ত্রী মাদক ব্যবসায়ী মমোতাজ বেগম (৩৫) কে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করে। এব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান পিপিএম জানান গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তাদের নামে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

















