পাঁচবিবিতে ১১ জন মাদক সেবনকারী সহ ১ জন মহিলা মাদক বিক্রেতা আটক

0
70

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযানে বুধবারে ১১ জন মাদক সেবনকারীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। আটককৃতরা হলেন,চয়ন,সাগর,আনিছুজ্জামান (বগুড়া), মেহেদী (গাবতলী),বিপুল,শুভঙ্কর (গবিন্দগঞ্জ),সাগর,নাঈম,হাসান (জয়পুরহাট সদর),রনি ও জনি (পাঁচবিবি,জয়পুরহাট)। উক্ত মাদক সেবনকারীদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অপর অভিযানে পাঁচবিবি পৌরসভাধীন বালিঘাটা (মহাজের কলোনী) এলাকা হইতে ১০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ শিরিন বেগম (৩৫), স্বামী- মোঃ আয়নাল হোসেন রানা সাং- পশ্চিম বালিঘাটা (মহাজের কলোনী) থানা- পাঁচবিবি জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করেন।

LEAVE A REPLY