সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৩১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বটতলী কচুরলতি বাজার এলাকা থেকে মহাজের কলনি পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আয়নাল হোসেন রানাকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে। অপরদিকে হরিহরপুর গ্রামের আঙ্গুর খন্দকারের ছেলে নাহিদ হোসেনকে ১০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পাঁচবিবি থানা পুলিশ।
















