দৌলতপুরে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

0
161

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মথরাপুর পিপলস কলেজের সামনে থেকে গত শনিবার রাত্রি দশটার দিকে শামীম (২০) নামের একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বলে পুলিশ জানাগেছে। এস,আই সোহেল রানা-র নেতৃত্বে শনিবার রাত্রি দশটার দিকে মথরাপুর পিপলস কলেজের সামনে থেকে একজন শামীম নামের মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়, চেকপোস্ট চলাকালীন সময়। শামীম এর কাছে থাকা একটি ৭.৬৫ বিদেশী পিস্তুল ও তিন রাউন্ড গুলি তার কোমরে পাওয়া যায়। পুলিশ জানায় শামীম দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের খালেক মন্ডলের ছেলে সে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। এ ব্যাপারে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ দারা খাঁন পিপিএম জানান গত শনিবার রাত্রি দশটার দিকে মথুরাপুর পিপলস কলেজের সামনে চেক পোস্ট করার সময় শামীম নামে একজন কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। দৌলতপুর থানায় তার নামে একটি মাদক ও অস্ত্র মামলা করা হয়। যার মামলা নং ৭৩, তারিখ ২৯/০৯/২০১৮।

LEAVE A REPLY