তারিকুল ইসলাম তারিকের কবিতা “পরম বন্ধু”

0
81

কবিতার নামঃ “পরম বন্ধু”
রচনাঃ তারিকুল ইসলাম তারিক

দুঃখ, তুমি কি গো?
সকাল, বিকেল পালা বেধে আসো!
তুমি কি আমায় এতো ভালো বাস?
সুখেরকাঁটার বিষে আবার যখন তখন ভাগো!

দুঃখ তুমি কি গো?
জাদুর কাঠি তোমার হাতে
থাকো সুখের সাথে সাথে
মুখের হাসি দেখেই তুমি; দ্রুতগতি ভাগো!

দুঃখ তুমি কি গো?
আসা যাওয়ার মাঝে তুমি ক্ষত করে রাখ।
সুখের লেখা মুছে তুমি আপন রেখা আকো।

ঐযে,ঐ ছেলেবেলা উড়নচণ্ডী হয়ে;
সারাবেলা বেড়াতেম খেলে;
না খেয়ে না দেয়ে
সেইতো প্রথম এলে।

ভেবেছিলেম একদিক আকাশ ছোব
মাঠ পেরিয়ে ঐ গায়ে তার দেখা পাব।
চললাম ছুটে, রুদ্ধ শ্বাসে
আকাশটা বুঝি আটকে আছে ঐ গায়েরই পাশে।

মাঠ পেরিয়ে গাঁ এলো,
গায়ের পরে গাঁ
আকাশটা আরো দুরে গেলো, আরতো পারি না।

মনকে বলি; হাল ছাড়লে হবে?
ছুটে চলো!জোরছে চলো
ঐ মাঠটি পাড়ি দিলেই
আকাশ পাওয়া যাবে। হাল ছাড়লে হবে?

তারপর তো ইতিহাস
শুধুই দীর্ঘশ্বাস…
ঐ যে প্রথম এলে, হেলে দুলে
আস্তে আস্তে তুমিই আমার পরম বন্ধু হলে।

LEAVE A REPLY