দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তে চোরা কারবারী ও বিজিবি’র মধ্যে গুলি বিনিময়ে ১ জন চোরা কারবারী নিহত ও ঘটনা স্থল থেকে এলজি সার্টার,৫ রাউন্ড গুলি ও ৬৫ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সিও লেঃকর্ণেল রাশেদ খাঁন সূত্রে জানাগেছে ২৮ অক্টোবর রবিবার রাত সাড়ে ৪ টার দিকে বিজিবি জামালপুর ক্যাম্পের জোয়ানরা টহল দেওয়ার সময় ১৫১/১৬ এস পিলারের কাছে মাঠের মধ্যে চোরা কারবারীদের ১৫ জনের একটি দল বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে টহলরত বিজিবি’র বরাবর গুলি চালায়, বিজিবি আত্বরক্ষার জন্য গুলি চালায়, উভয় পক্ষের মধ্যে প্রায় ১০ রাউন্ড গুলি বিনিময় হলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনা স্থল থেকে হায়েদুল (২৪) এর গুলি বিদ্ধ লাশ, পাশে পড়ে থাকা এলজি সার্টার গান ১টি, ৫ রাউন্ড গুলি, ২ বস্তা ভারতীয় ফেন্সিডিল যার পরিমান ৬৫ পিস ও ৩২ কেজি গাঁজা উদ্ধার হয়।
চোরা কারবারীর পরিচয় জানাগেছে, সে একই এলাকার জামালপুর মধ্যপাড়া গ্রামের হাবু ফরাজির ছেলে হায়েদুল, সে দীর্ঘ দিন যাবৎ চোরা কারবারীসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। এলাকাবাসী জানায় উক্ত মালের মালিক একই এলাকার ডাবু ও কুদু এবং সঙ্গে থাকা চোরা কারবারী মন্টু (৩৪) আহত হলে তাকে গোপনে চিকিৎসা করা হচ্ছে। অপর দিকে সিমান্তের ওপারে বিএসএফ জানায় ৫ রাউন্ড গুলি সহ একটি ম্যাকজিন উদ্ধার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে প্রেরণ করেছে।

















