দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালীর গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে, হোমিও ডাক্তার ওলিউল্লাহর বাড়িতে ৪ নভেম্বর রবিবার দিন গত রাত অনুমানিক ২:৩০ সময় অস্ত্রের মুখে বাড়ির লোক জন কে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিনি জানান, রাত অনুমানিক ২:৩০ সময় হঠাৎ আমার প্রধান দরজার তালা ভেঙ্গে ঘরে ৩ থেকে ৪ জন লোক প্রবেশ করে। আমি কিছু বুঝে ওঠার আগে আমার হাত ও চোখ বাঁধে এবং আমার স্ত্রীকে সহ অন্য একটি রুমের ভিতরে নিয়ে যায় এবং আমার মাথায় অস্ত্র ধরে আমাকে বলে তোদের ঘরে যে টাকা পয়সা আছে সব দিয়ে দে। এ মত অবস্থাতে আমার ঘরে থাকা দৌলতখালী কবর স্থানের ২ লক্ষের মত ও আমার ব্যবসার কিছু টাকা সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ৫০ হাজার নগদ টাকা ও আমার মেয়ে ও স্ত্রীর প্রায় ৫ ভরির অধিক স্বর্ণ অলংকার নিয়ে যায়। আমার ছোট ভাই ২য় তালায় থাকাতে ডাকাত বলে চিৎকার করে, উপরে তোর ছোট ভাইকে মেরে দিবো। এর আগে হুন্ডা ৮০ সি সি মটোরসাইকেল চুরি হয়ে গেছে। এ বিষয়ে এলাকাবাসী জানান, তাদের চিৎকার শুনে আমরা ছুটে এসে দেখি বাড়ি ঘরের আসবার পত্র সব এলো মেলো তারা সব কান্নাকাটি করছে। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরে – ই- আলম ছিদ্দিকী ঘটনা স্থল পরির্দশন করেন। এ বিষয়ে দৌলতপুর থানাতে একটি অজ্ঞাত নামা মামলা হয়েছে।
এদিকে দৌলতপুর উপজেলা অগ্রণী ব্যাংকের সামনে থেকে প্রকাশ্য দিবালোকে ব্যাংকের সহকারী মাঠ সুপার ভাইজার গোলাম কিবরিয়ার মটর সাইকেল চুরি হয়ে গেছে। জানাগেছে ৫ নভেম্বর সোমবার দুপুরে প্রতিদিনের মত মটর সাইকেল ব্যাংকের সামনে রেখে কর্মরত ছিলেন সুপার ভাইজার গোলাম কিবরিয়া। কিছুক্ষণ পর এসে দেখেন তার মটর সাইকেল খানা কে বা কারা চুরি করে নিয়ে গেছে। তিনি জানান তার গাড়ী নং কুষ্টিয়া-হ-১৩-৫৫৭৮, হেরো হোন্ডা স্পীলিন্ডার প্লাস। এ ব্যাপারে দৌলতপুর থানায় জিডি হয়েছে।

















