পাথর চোখে অশ্রু ফোঁটা

0
53

কবিতাঃ পাথর চোখে অশ্রু ফোঁটা
————————————
রচনাঃ তারিকুল ইসলাম তারিক

কতটা পাষান হতে পার তুমি!
দেখবো আমি…
দিন ফুরানো গোধূলী আলোয়;
সোনার পালঙ্ক আর টাকার বিছানায় শুয়েও
ইচ্ছে করে বিনা চিকিৎসায় যখন মৃত্যুর অপেক্ষা নয়!

অপেক্ষা শুধু আমার নিস্তব্ধ বুকে; তোমার পাথর চোখের দু’ফোটা অশ্রু
ঝরে পড়ার।
আমার মৃত্যুর ঘন্টা যেন তোমার পাথর চোখের ঐ লোনা জল হয়!

মৃত্যুর অপেক্ষা নয়!
কতটা পাষান হতে পার তুমি
দেখার অপেক্ষায়।
তোমার পাথর চোখের দু’ফোটা অশ্রু ঘন্টার পর যদি আমার মৃত্যু হয়
খেয়াল রেখ, স্পর্ষ করো না তুমি আমার খাটিয়াই।

মৃত্যুর অপেক্ষা নয়
তোমার পাথর চোখের দু’ফোটা লোনা জলের অপেক্ষাই,
তৃষ্ণার্ত আমায় দাওনি পানি
নিস্তব্ধ শরীর আমার দাফনের পূর্বে; দয়া করে ছুয়ে দিও না আমায়।

কতটা পাষান হতে পার তুমি
দেখব আমি-
সাদা কাফনএ জড়িয়ে আমায়
রাখবে যখন সাড়ে তিন হাত মাটির ঘরে;
ভেবো না তখন তোমাকে নিয়ে সুখি হবার কত স্বপ্ন ছিলো আমার জীবন ভর।

আর কোন স্বপ্ন নয়!
তোমার পাথর চোখের দু’ফোটা অশ্রুর অপেক্ষায়।

LEAVE A REPLY