ভাল অাছে ভাল নেই

0
24

কবিতাঃ ভাল অাছে ভাল নেই
রচনাঃ মোফাজ্জল হোসেন

সুখ সুখ করে সুখে থাকলেও ভাল নেই,
বিস্তর ফারাক ভাল থাকা ও সুখে থাকার মাঝে;
নরম ফোমে বিত্তবানের নির্ঘুম কাটে রাত,
রিক্সার প্যাডেল ঘুড়িয়ে এক ঘুমেই হয় প্রভাত,
কবিরা ভাল অাছে-
ইচ্ছে হলেই লেখে,
ভাল নেই কবিতার চরিত্র;
বিষাদে, হতাশার কান্না মেখে।

ভাল নেই এক সময়ের বিধ্বংসী অস্ত্রধারী
ভালবাসায় ভাল অাছে সময়ের সত্য কান্ডারী।

দিব্য ঘুষ খাওয়া কর্মকর্তা ভাল নেই,
বাচ্চারা হয়েছে মানুষ,ভাল অাছে অফিসের দাড়োয়ানই।

অবৈধ তল্লাটের মালিক ভাল নেই-
ক্যান্সারের সাথেই বসবাস তার,
ডাল- ভাত খেয়ে কত ভাল অাছে; বাজারের গরীব ঝাড়ুদার।

ভাল নেই মন ভেঙে সুন্দরী নারী,
সংসারী হয়ে নিত্য ভাল অাছে-কৃষ্ণ অপ্সরী।

ভাল নেই সত্য স্বাক্ষদাতা, হেরেছে সত্যবাদিতা;
সুখেই অাছে চাটুকার, পেশা হয়েছে চাটুকারিতা।

ভাল নেই প্রেমিক; মন দিয়ে ভালবেসে-
প্রতারক প্রেয়সীই সুখে অাছে; সুখেই হয়েছে বাস অবশেষে।

ভাল নেই বেসরকারী চাকুরে; ঘুরেও দেশ- বিদেশ,
সুখে অাছে সরকারী চাকুরে; নিত্য কাজ না করেও শেষ।

নেতা ভাল নেই, ভাল নেই কর্মীও-
সেই যে কবে গদি হারাল, হারাল কালো টাকার ঊর্মিও।

ফুটপাতের ব্যবসায়ী ভাল অাছে-
ভাল অাছে ভ্যানওয়ালা,
কষ্টের টাকায় ফ্ল্যাট করেছে
ঐ রাস্তার চা-বিড়ি ওয়ালা।

ভাল নেই-
ক্যাডার; পিটিয়ে নিরীহ ছাত্র,
ক্ষমতার পালাবদলে দেশ ছেড়েছে সবেমাত্র।
ঐ ঘুষখোর ভাল নেই-
ধরা পড়ে হাতে নাতে,
লজ্জায় শুধু মুখ ঢাকে,ছবি ছেপেছে পত্রিকাতে।
মাদক সম্রাট ভাল নেই-
মাদকই তাকে করেছে গ্রাস,
বেঁচে অাছে শুধু জীবন্ত লাশ হয়ে;
শরীরে বেঁধেছে যত অসুখের বাস।

ভাল নেই-
বদ্ধ মাতাল, হাউজিতে মেতে থাকা উন্মাদ;
হয়েছে নষ্ট, ধরেছে ঘিরে অাছে যত অবসাদ।
অন্যায় শাসক ভাল নেই,
ভাল নেই স্বৈরাচারী-
ঘুম ঘুম চোখে তবু নেই ঘুম;
বিবেকের অাদালতে দংশিত হয়, স্বপ্নেও দেখে মৃত্যুপুরী।

ঠকিয়ে কে ভাল অাছে-
ঐ ব্যবসায়ী, কন্ডাকটর কিংবা অসৎ ডাক্তার;
ঘুষ দিয়ে, ঘুষ খেয়ে;
তেল চোর ঐ ড্রাইভার?

বরং ভাল অাছে-
শরীরের রক্ত ঘাম করা ঐ শ্রমিক;
রাস্তার ধারের সবজি বিক্রেতা,
রোদ- বৃষ্টিতে ভিজে কৃষক,
ঐ মাছওয়ালা, রাজমিস্ত্রি কিংবা সত্য সাংবাদিক।

ভাল থাকার জন্য ভাল মন লাগে-
কম চাওয়া, কম পাওয়াতেও ভাল থাকা থাকে মিলেমিশে,
সন্তুষ্টিতেও ভাল থাকা যায়-
পাওয়া না পাওয়ার এত হিসাব কিসে?

ভাল থাকতে হয়; ভাল থাকার জন্য।

LEAVE A REPLY