কবিতাঃ ফিরে আসা
রচনাঃ মনিদীপা ঘোষ
চলতে চলতে হঠাৎ পায়ে বিধে যায় কাঁটা;
তাই তোমাদের সাথে আমার আর হয়নি হাঁটা।
জানি না তোমাদের আমাকে মনে আছে কি না?
আমি কিন্তু তোমাদের কাউকে ভুলতে পারি না।
তাইতো আবার ফিরে এলাম তোমাদের মাঝে,
আমার সেই অলংকারহীন পুরোনো সাজে।
আজ আমার সব কষ্ট হয়ে গেল দূর;
জীবনে আবার ফিরে এল ছন্দ আর সুর।
সবাইকে জানাই প্রনাম ও হৃদের ভালোবাসা,
কলমে টানে,খাতার টানে আমার ফিরে আসা।
তাদের টানে তুলে নিলাম কলম হাতে;
আবার খাতা,কলম,আমি একই সাথে।




















